
জেলা প্রশাসকের বদলী জনিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদীয় এমপি বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।
অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের ২০১৬ সালের ৩০ অক্টোবরের হিন্দু পল্লীতে হামলায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে এলাকার আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদানের জন্য নাসিরনগর পূজা উৎযাপন কমিটি ও নাসিরনগর গৌর মন্দিরের পক্ষে ফুলের শুভেচ্ছা ও মানপত্র পাঠ করা হয়। রেজওয়ানুর রহমান বিদায় বেলা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিগত বছরগুলোতে তাকে সর্বাত্বক সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।