
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ লোকমান হোসেন এর শ্বশুর, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের হাটিংগা নিবাসী পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আবু মুছা খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন জহির।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ বলেন মোঃ আবু মুছা খান এর মৃত্যুতে পাহাড়পুর ইউনিয়ন বিএনপির একজন নিবেদিত বিএনপি নেতা এবং সমাজসেবককে আমরা হারালাম।