The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগর থানায় ০১ জন নারী ধর্ষনকারী গ্রেফতার

shahinগত ০২/১০/২০১৫ইং তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন খরমপুর কেল্লা শাহ মাজার প্রাঙ্গনে আসামী শাহীন মিয়া, (৩০),পিতা মৃত ইদ্রিছ মিয়া, মাতা মৃত ফাতেমা বেগম সাং উথারিয়াপাড়া, ইউপি সিঙ্গারবিল, থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া কাজল রেখা পিতা মৃত আছমত আলী, সাং ঝিনতপুর হাজী বাড়ী, থানা দেবিদ্ধার জেলা কুমিল্লা কে ধর্মের মা ডাকিয়া তাহার বাড়িতে নিয়া গিয়ে বলে যে, তাহার মা গত ৪৫ দিন পূর্বে মারা গিয়াছে। তাহার মায়ের আস্তানায় মোমবাতি জালানোর জন্য আমাকে অনুরোধ নিয়া গিয়া ভিকটিম সরল বিশ্বাসে বর্ণিত আসামীর সহিত গত ০২/১০/২০১৫ইং তারিখ সন্ধ্যায় তাহার বাড়িতে আসি। পরবর্তী সময়ে বর্ণিত বিবাদীর মায়ের নামের আস্তানায় উল্লেখিত ঘটনাস্থলে আমি মোমবাতি জ্বালাই। এক পর্যায়ে দেখিতে পাই যে, বর্ণিত বিবাদী সহ আরো অজ্ঞাত নামা ০৩ জন লোক ইয়াবা সেবন করিতেছে এবং আমাকে ইয়াবা সেবন করার জন্য বলিয়া থাকে। আমি ইয়াবা সেবন করতে অনিহা প্রকাশ করিয়া ঘটনাস্থল ত্যাগ করিতে চাইলে বিবাদী শাহীন মিয়া ঘরের দরজা বন্ধ করিয়া দেয়। কাজল কে জোর পূর্বক ঝাপটাইয়া ধরিয়া আমার মুখে কাপড় দ্বারা চাপিয়া ধরিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে এবং আমার সাথে থাকা নগদ ৫,০০০/- টাকা, একটি মোবাইল সেট ও দুইটি পায়ের নুপুর নিয়া যায়। কাজল রেখা কে ধর্ষন করার অপরাধে তার সনাক্ত মতে আসামী শাহীন মিয়া, (৩০),পিতা মৃত ইদ্রিছ মিয়া, মাতা মৃত ফাতেমা বেগম সাং উথারিয়াপাড়া, ইউপি সিঙ্গারবিল, থানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া কে বিজয়নগর থানার অফিসার ইনর্চাজ জনাম মোস্তফা কামাল পাশা এর নেতৃত্বে এস আই মোঃ ছাদেকুর রহমান আসামী শাহীন মিয়াকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করে।প্রেস রিলিজ

Exit mobile version