The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগর কম্পিউটার ইন্সটিটিউটের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

বিজয়নগর উপজেলার ইসলামপুরে বিজয়নগর ইন্সটিটিউটের কম্পিউটার ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

শুক্রবার বিকালে ইন্সটিটিউটের সভাপতি প্রভাষক মনছুরুল হক আকিকের সভাপতিত্বে ও তানভির আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস গ্যাসের ম্যানেজার হাসান মাহমুদ মুসলিম ,জেলা আওয়ামীলীগ নেতা কাজী হারিছুর রহমান ,ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক এর বিভাগীয় প্রধান প্রকৌ: মনিরুল হক,প্রকৌ: সেলিম মিয়া ,সর্দার পাড়া সমাজ কল্যান সংসদের সাধারন সম্পাদক জুয়েল ভ’ইয়া ,মো: মুরাদ হোসেন ,কাজী মনোয়ার প্রমুখ ।

Exit mobile version