
সংবাদ লিখিত বক্তব্যে লুৎফর রহমান বলেন, গত ১৫ মে রাতে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ইক্তারপুর বাজারে প্রচারণা শেষে কর্মীরা গাড়িবহর নিয়ে জেলা শহরে ফিরছিলেন। এ সময় হরষপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঁইয়ার নির্দেশে তার ছেলে দর্পন রহমান ভূঁইয়ার নেতৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে ৯টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ১০ জন কর্মী-সমর্থক আহত হন।
তিনি আরও বলেন, দর্পন ভূঁইয়া আমাদের কর্মী মো. লিটন ও মুজিবকে গাড়ি থেকে বের করে ধানি জমিতে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে আশপাশের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এগিয়ে এসে কর্মী-সমর্থকদের উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ প্রথমে মামলা নিতে টালবাহানা করে। তবে পরবর্তীতে তারা মামলা নেয়।