The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগর ঈদের আগে দোকান খুলবে না ব্যবসায়ীরা

মো,জিয়াদুল হক বাবু, বিজয়নগরে কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারনে করোনা সংক্রামন রোধ করতে প্রশাসনের সাথে ব্যবসায়ীরা আলোচনা সভা করে ঈদের আগে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ঈদের আগে কোন দোকান খুলবেনা মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেন ব্যবসায়ীরা। এসময় ব্যবসায়ীগনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার ধন্যবাদ জানান। এসময় বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ব্যবসায়ীরা উপস্তিত ছিলেন।

Exit mobile version