
আজ বুধবার উপজেলার সাতবর্গ বাজারের মেসার্স সুজন ফার্নিচার কে নির্দেশ অমান্য করে দোকান খুলায় ৫ হাজার টাকা ও আমতলী বাজারের ২ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার ( ভূমি) মো: মাহবুবুর রহমান।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন।
এব্যপারে সহকারি কমিশনার (ভূমি) মো : মাহবুবুর রহমান জানান, সরকারী নিষেধ অমান্য করে দোকান খোলায় ৩ দোকানী ১৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখেন এবং ফার্মেসী সহ কাঁচামাল, মুদি দোকান ব্যতিত সকল দোকান বন্ধ রাখতে সকল ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়েছে।