
প্রশিক্ষনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারী, ইউনিয়ন ভূমি সহকারী, উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ অংশগ্রহন করেন। সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও প্রশিক্ষণের প্রকল্প অফিসার মেহেদি হাসানের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা, ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবু প্রমুখ।