The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: মাদক উদ্ধার

Picture-01প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৬ আগস্ট ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ লক্ষীপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ করিমুল হক এর নেতৃত্বে আনুমানিক ভোর ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার খোকনপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ বোতল নেশা জাতীয় স্কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া আলীনগর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে একই উপজেলার রাজাপুর এলাকায় সকাল ৮টায় অপর এক অভিযানের মাধ্যমে ০৭ বোতল স্কফ সিরাপ এবং ২০ বোতল ফেনসিডিলসহ ০১টি সিএনজি চালিত অটো রিক্সা জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Exit mobile version