The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের সাথে বিজিবি’র মতবিনিময় সভা

}

প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১১১৫ ঘটিকা হতে ১৩২০ ঘটিকা পর্যন্ত কুমিল্লা সেক্টরের তত্ত্বাবধানে, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর ব্যবস্থাপনায় বিজয়নগর উপজেলা কমপ্লেক্স মাঠে মাদকদ্রব্য চোরাচালান, মানব পাচার ও জঙ্গি তৎপরতা নিরোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহ্ আলী, ইঞ্জিনিয়ার্স এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল গাজী আহ্সানুজ্জামান, জি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজয়নগর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি, কলেজের প্রিন্সিপালবৃন্দ, স্কুলের প্রধান শিক্ষকগণ, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় সেক্টর কমান্ডার কর্ণেল গাজী আহসানুজ্জামান, জি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক চোরাচালান, মানব পাচার, ও জঙ্গি তৎপরতা রোধ সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বিজিবি সাধারন জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে মাদক চোরাচালান প্রতিহত করতে হবে এবং এ নিয়ে তিনি সকলের সহায়তা কামনা করেন।

এছাড়া সভাপতি সকলকে জানান যে, “মাদক একটি ভয়াবহ সমস্যা। একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের পাশাপাশি সমাজের ক্ষতি করছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রবণতা সবচেয়ে বেশি। তবে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি মাদক চোরাচালানসহ সব ধরণের অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে সর্বদা নিয়োজিত রয়েছে”।

সভায় উপস্থিত সকলেই মাদক দ্রব্য চোরাচালান, মানব পাচার ও জঙ্গি তৎপরতা রোধে বিজিবি সরাইল কর্তৃক গৃহিত কার্যক্রমের প্রশংসা করেন এবং জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের মত বিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে বলে মত ব্যক্ত করেন।

Exit mobile version