
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সংবাদ পেয়ে এনএসআই’র সড়স্যরা ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে চালভর্তি একটি ট্রাক জব্দ করে। ধারণা করা হচ্ছে চালগুলো খোলাবাজারে বিক্রির (ওএমএস) জন্য বরাদ্দকৃত সরকারি চাল। চালগুলো বিজয়নগরের চম্পকনগর থেকে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুহ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।