The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে সংঘর্ষ: আটক ১৯ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

বিজয়নগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় সোমবার সন্ধ্যায় আটক ১৯ জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিতরা হলেন আনসর আলী, সানু মিয়া, হৃদয় রাব্বি, জুয়েল খান, ফয়সাল রানা, আবু লাল, সোহরাব মোল্লা, সুজন খাঁ, রুবেল মিয়া, বসু মিয়া, মো. মিজান, জাহাঙ্গীর আলম, নুরুন্নবী মোল্লা, মো. জুবায়ের, কামাল হোসেন, মো. আব্দুল্লাহ, ছোটন মিয়া, ফিরোজ মিয়া ও বকুল মিয়া।

সোমবার কয়েক ঘণ্টাব্যাপী বুধন্তী ও কেনা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় আটক ২০ জনের মধ্যে ১৯ জনকে সাজা দেওয়া হয়।বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আফরোজের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

গতকাল মঙ্গলবার সকালে দণ্ডিতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version