
পুলিশ জানায় ,আজ বৃহষ্পতিবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে এস আই মো জুয়েল সঙ্গিয় ফোর্স নিয়ে আভিযান চালিয়ে একাধিক নাশকতা ,মাদক চোুরাচালান ও বিস্ফোরক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ফয়সালকে সঙ্গিসহ আটক করে থানায় সোপার্দ করে । এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমান জানান, সে উপজেলার একজন শীর্ষ সন্ত্রাসী ও তার নামে চুরি ,ডাকাতি ,অপহরন ,নাশকতা, বিস্ফোরক ও পুলিশকে মারধর সহ বিভিন্ন কারনে বিজয়নগর সহ বিভিন্ন থানায় ১৭ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী এবং সে চুরি ডাকাতি সহ সরকার বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করে আসছিল । তাদেরকে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হচ্ছে।