
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান,প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সামছুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো, জিয়াদুল হক বাবু,সহ সম্পাদক শফিকুল ইসলাম শাহিন উপস্হিত ছিলেন। ইউএনও এ,এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন,আমাদের আশে পাশে এমন অনেক অসহায় ছিন্নমূল মানুষ আছে যারা এই শীতে শীতবস্ত্র না থাকায় তারা ঘুমাতে পারছে না।আমাদের সবার উচিত তাদের পাশে দাড়াঁনো।আমি আমার সাধ্যমত তাদের কে সহযোগীতা করেছি,পর্যায় ক্রমে পুরো উপজেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।