
আজ শুক্রবার সহকারী কমিশনার (ভুমি) রাবেয়া আসফার সায়মা আমতলি বাজার ও মির্জাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ,সংক্রামক রোগ ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ৫ জনকে ৬ হাজার টাকা এবং লাইসেন্স ও হেলমেট বিহীন মটর সাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২(১) ধারায় ৭ জনকে ৭ টি মামলায় ৫ হাজার ৮০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।