The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজয়নগর প্রতিনিধি ঃ আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রবিবার দৈনিক যুগান্তরের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বেলা ১১ টার সময় উপজেলা মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

এ সময় প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাছান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, দৈনিক যুগান্তরের বিজয়নগর প্রতিনিধি মোঃ সারুয়ার হাজারী এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোঃ দুলাল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, দৈনিক যুগান্তর তার স্বকিয়তা বজায় রেখে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশে আজও দেশ ও জাতীর কল্যাণে ভূমিকা রেখে আসছে। বিশেষ অতিথির বক্তৃতায় বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাছান যুগান্তরের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে যুগান্তর পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে আমি নিজেও যুগান্তরের একজন পাঠক। তিনি ঐতিহ্যবাহী সংবাদ পত্রের আরো সফলতা কামনা করেন। পরে বিজয়নগর কেন্দ্রিয় জামে মসজিদেরে খতিব মাসুদ মোল্লা মোজাহেদী দোয়া পরিচালনা করেন এবং যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযুদ্ধা মরহুম নুরুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করেন ।

Exit mobile version