
করোনাভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ ও নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং লকডাউন উপেক্ষা করে দোকান খোলার দায়ে ৪ দোকানীকে অর্থ দন্ড প্রদান ও ৮ ব্যক্তিকে বিনা কারণে ঘর থেকে বের হওয়ায় ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার( নিয়ন্ত্রণ) আইন ,২০০৫ ও সংক্রামক রোগ ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অপরাধে ১২ জনকে ১২ টি মামলায় ৫৩৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত বলেন , কঠোর লকডাউন মানতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।