
হরষপুর বাজারের মুদি ব্যবাসায়ী সুমন মিয়া বলেন, দুরত্ব বজায় রেখে যেন মানুষ পণ্য কিনেন সে জন্য দোকানের সামনে গোল চিহ্ন দিয়ে বৃত্ত দেয়া হয়েছে। আর সেই বৃত্তে দাড়িয়ে নিরাপত্তা দূরত্ব বজায় রেখে ক্রেতারা যেন পন্য ক্রয় করেন সেজন্য আমরা দূর থেকে ডাক দিয়ে বলে দিচ্ছি। ইসলামপুর বাজারের ব্যবসায়ী সানী তামজিদ বলেন,করোনা ভাইরাস থেকে বাচতে ৩ ফিট দুরে বৃত্ত একে দেওয়া হয়েছে এবং বৃত্তের মাঝে দাঁড়িয়ে থাকা লোকদের হাতে পন্য দেওয়া হয়। পণ্য ক্রয় করতে আসা কাজি বুরহানুল ইসলাম শামিম বলেন, পন্য ক্রয় করতে এসে দোকান গুলোর সামনে বৃত্ত দেখে ভাল লাগল। আর বৃত্তে দাড়িয়ে দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করছি।
এব্যপারে বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন, করোনা ভাইসরাস থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ এবং এই ভাইরাস থেকে রক্ষা পেতে মানুষকে সামাজিক দুরত্ত বজায় রাখতে হবে। তাই নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সব প্রতিস্ঠান বন্ধ করা হয়েছে এবং প্রশাসন এর পক্ষ থেকে বেশীর ভাগ বাজারের দোকানের সামনে ৩ ফিট দূরে বৃত্ত একে দেওয়া হয়েছে এবং বাকীদেরকে এই নিয়ম মানতে বলা হয়েছে অন্যথায় তাদের আইন অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।