The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে বজ্রপাতে পল্লী বিদ্যুতের এক কর্মী মারা গেছে

বিজয়নগরে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক কর্মী মারা গেছে। সে পল্লী বিদ্যুতের লাইনম্যান ছিল। এ সময় আজাদ মিয়া (৩৪) নামে আরেকজন লাইনম্যান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সন্ধ্যার দিকে উপজেলার পওন ইউনিয়নের বড়পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে বলে পুলিশ জানায়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আরশাদ জানান, সন্ধ্যার দিকে পওন ইউনিয়নের বড়পুকুর পাড়ে পল্লী বিদ্যুতের লাইন মেরামত করার সময় বজ্রপাতে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সাথে থাকা সহকর্মী আজাদ মিয়া গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

Exit mobile version