
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার ভূমি রাবেয়া আসফার সাইমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোঃ হাসান, জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আল মামুন, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ দুলাল, উপজেলা আওয়ামীবলীগের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক এনামুল কবীর সুমন, ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক সরকার, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সারোওয়ার হাজারী পলাশ, সাংবাদিক সাদেকুর রহমান, প্রধান শিক্ষক রেজাউল হক, জেলা ছাএলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম হানিফ প্রমুখ।
এসময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অপ সাংবাদিকতা রোধে সকলকে এগিয়ে আসতে বলেন। উপজেলার বিভিন্ন স্থানে সিএনজি চালক ও মাদকাসক্ত লোকদের বিভিন্ন অনলাইনের নামে সাংবাদিকতা করা ও মানুষের কাছে চাঁদাবাজী করা কথিত সাংবাদিকদের বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।