
আজ (৩ এপ্রিল) শুক্রবার রাত ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে দাড়িয়াপুর আশ্রয়ণ প্রকল্পের ৯০টি পরিবারের কর্মহারা মানুষের মুখে হাসি ফুটাটে এ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর জাহান, ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার, যুবলীগের সাধারণ সম্পাদক মো: রাসেল খান প্রমুখ।
সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কর্মহারা লোকদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী গুলো পৌছে দিচ্ছি। সবাইকে করোনা ভাইরাস সমন্ধে সরকারের বিভিন্ন নির্দেশ পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান। আমরা সবাই সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখব। অযথা বাজার, দোকানপাটে বসে আড্ডা দেবেন না। আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কেউ অযথা ঘরের বাহিরে ঘুরাফেরা না করতে পরামর্শ দিয়েছেন তিনি।