
আজ রবিবার বেলা ১টার সময় উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিহতের বসত ঘর থেকে তাকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শিরিনা বেগম (৪৫)।
জানা যায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুবাই প্রবাসী মো: রুক মিয়ার স্ত্রী শিরিনা বেগম (৪৫)। তার ১ ছেলে ও তিন মেয়ে রয়েছে। একমাত্র ছেলেও সৌদি প্রবাসী বলে জানা গেছে। হত্যাকান্ডের ঘটনা কিভাবে ঘটেছে তার অনুসন্ধানে কাজ করছেন আইন শৃংখলা বাহিনী।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান সত্যতা স্বীকার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন এবং ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করার প্রস্তুতি চলছে । পরে আইনগত ব্যবস্তা নেওয়া হবে