
আতিকুর রহমান জানান, আমির হোসেন উপজেলার চর ইসলামপুর এলাকায় পিকআপ ভ্যানে করে চুলা সরবরাহ শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং দুপুরে পরিবারের লোকজন আসলেও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়।