The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে পাইপগান ও রামদাসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ

000000001dakat
বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে একটি পাইপগান ও দু’টি রামদাসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে সোমবার গভীর রাতে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন- জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের আলফত আলীর ছেলে এরশাদ মিয়া (২৫), একই উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে রাজন মিয়া (২৩) ও একই গ্রামের জব্বার মিয়ার ছেলে খুরশেদ (১৮)।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, আটক তিন ডাকাতকে মঙ্গলবার দুপুরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হবে।

Exit mobile version