
জানাযায়,উপজেলার খাটিংগা গ্রামের মনা মিয়ার পরিবারের সাথে অপুর্ব রানা ইকরামের পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত বুধবার পুর্বশত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মন মিয়া ও তোতা মিয়ার নেতৃত্বে লোকজন দেশীয় অস্র নিয়ে হামলা চালালে জেসমিন আক্তার,আদিব সহ ৪ জন আহত হয়। আহতেদর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে গুরতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করে আর বাকী ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।এঘটনায় গতকাল বৃহষ্পতিবার রাতে অপুর্ব রানা ইকরাম বাদী হয়ে মন মিয়া, তোতা মিয়া সহ ৬ জনকে আসামী করে বিজয়নগর থানায় মামলা দায়ের করে।এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, মামলা নেওয়া হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি।আসামীদের ধরার চেষ্টা চলছে।