
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ বৃহষ্পতিবার বিকাল ৩ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বিরপাশা বাসস্টপিছের সামনে সিলেট গামী সিলেট গামী পিকআপ ভ্যানের সাথে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে পিকআপ চালক রাজিব নিহত হয়েছে। এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ওসি তদন্ত আ,স,ম আতিকুর রহমান জানান, বিকালে ঢাকা সিলেট মহাসড়কের বিরপাশায় সিলেট গামী পিকআপ ভ্যান ও ঢাকা গামী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক রাজিব নিহত হয় । পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে । ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।