
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুরে শিশুটি সড়ক পাড়াপাড় করতে গেলে ঢাকা থেকে সিলেট গামী পন্যবাহী ট্রাকটি-(ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯১) তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় শিশুটিকে হাসপাতলে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আটক বিপ্লব খন্দকার (২৮) ঝিনাইদহ জেলার খন্দকার নজরুল ইসলামের ছেলে।