
পরিবারের লোকজন জানান, ফ্রিজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডে জেলে পরিবারের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার খবর পেয়ে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, ইউপি চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঞা প্রমুখ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে।প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা, ৫ টি কম্বল, চাল, ডাল সহ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরো সহযোগীতা করা হবে।