The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে জাতীয় শোক দিবস পালিত


বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা ,পুরষ্কার বিতরন ,র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।আজ বৃহষ্পতিবার সকালে একটি শোক র‌্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদহ্মিন শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয় এবং জাতীর জনকের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্টিত হয় ।

এতে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগারের সভাপতিত্বে ও আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান ।অতিথি ছিলেন সহকারী কমিশনার ভ’মি এ,বি,এম মশিউজ্জামান ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ,ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান ,সাবিত্রি রানী ,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধূরী ,সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু ,মুক্তিযোদ্বা কমান্ডার তারা মিয়া ,আওয়ামীলীগের যুগ্নসম্পাদক জাহাঙ্গিও মৃধা ,যুবলীগ সম্পাদক রাসেল খান প্রমুখ।

Exit mobile version