The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস উদ্বোধন করলেন মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূইয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ মুকবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার টুনি প্রমূখ।

Exit mobile version