The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে গাড়ী চাপায় অটো চালক নিহত

বিজয়নগরে পিকআপ ভ্যানের চাপায় অটোরিক্সা চালক নিহত হয়েছে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি ।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, রবিবার রাত ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিরাপাশা নামক স্থানে সিলেট গামী পিকআপ ভ্যান মাধপপুরগামী সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে অটো চালক অজ্ঞাত (৩০) ঘটনাস্থলে নিহত হয়। পরে খবর পেয়ে ইসলামপুর ফাড়ি পুলিশ লাশ উদ্বার করে ।

এব্যাপারে ইসলামপুর ফাড়ির উপপরিদর্শক মো: আব্দুছ সুলতান জানান, ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘাতক গাড়িটির চালকের বিরুদ্বে আইন গত ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Exit mobile version