
শোক সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন পার্টির পলিটবুরোর সদস্য ও ব্রাহ্মনবাড়িয়া জেলা ইনচার্জ কমরেড মাহমুদুল হাসান মানিক। এসময় তিনি বলেন, কমরেড কাবুল পার্টির নীতি আদর্শকে ধারন করে পার্টির কর্মকান্ডকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা পালন করেছেন। উপ দলীয় চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর মৃত্যুতে পার্টির অপূরনীয় ক্ষতি হয়েছে। বক্তারা কমরেড কাবুলের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। সভার শুরুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।