
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় লোকমান হোসেনকে বিজয়নগরের নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের নতুন ওসি হিসেবে ইন্সপেক্টর আলমগীর হোসেনকে পদায়ন করা হয়েছে। তিনি গোয়েন্দা পুলিশেরই ইন্সপেক্টর ছিলেন।এর আগে গত বুধবার পুলিশ সদর দফতরের এক আদেশে বিজয়নগর থানার ওসি মো.আতিকুর রহমানকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়।