The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে উপজেলা চেয়ারম্যানের খাদ্যসামগ্রী বিতরণ

মো,জিয়াদুল হক বাবু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। কুয়েত-বাংলাদেশ বিজনেস এসোশিয়েসনের সম্মানিত চেয়ারম্যান লুৎফর রহমানের প্রতিষ্ঠিত “লুৎফর রহমান ফাউন্ডেশন” এর উদ্যোগে বৈশ্বিক করোনা ভাইরাস সংকট মোকাবেলায় বিজয়নগর উপজেলায় বিষ্ণুপুর ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে মানবিক সাহায্য হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করছেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান ( মুকাই আলী)।

(১৮ এপ্রিল) শনিবার বিষ্ণুপুর ইউনিয়নে দিনব্যাপী এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম ভূঁইয়া সহ ফাউন্ডেশনের সদস্যরা। চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান ( মুকাই আলী) জানান, লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যাক্রমে উপজেলার সব ইউনিয়নের শ্রমজীবি কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেয়া হবে। এ সময় তিনি সকলকে সরকারের নির্দেশ মেনে চলার জন্য অনুরোধ করেন।

Exit mobile version