
(১৬ এপ্রিল) বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাঁতগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য দ্রব্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়। পরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফাউন্ডেশনের সদস্যেদের মাধ্যমে খাদ্য সামগ্রী গুলো বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম ভূঁইয়া সহ ফাউন্ডেশনের সদস্যরা।
চেয়ারম্যান নাছিমা ( মুকাই আলী) জানান, লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যাক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছিয়ে দেয়া হবে। ইনশাল্লাহ। এ সময় তিনি সকল বিত্তবান মানুষদেরকে দেশের এই ক্রান্তিলগ্নে শ্রমজীবি কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।