
স্বাগতিক বক্তব্যে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিষ্নুপূর কৃষকলীগের উপদেষ্ঠা মো. জসিম উদ্দীন চেীধুরী বলেন, এরশাদ সরকারের সময়কালে চতুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমি নৌকা প্রতীকের এজেন্ট ছিলাম সে সময়ে নৌকার বিপক্ষে অবৈধ ভোট প্রদানের সময় আমি বাধা প্রদান করলে আমি বিভিন্ন সময়ে মামলা হামলার শিকার হই। তৎসময়ে জীবনের নিরপত্বহীনতা নিয়ে আওয়ামীলীগ নেতা জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখনের সহায়তায় জীবন বাচাঁতে দেশ ছাড়তে বাধ্য হই। প্রবাস জীবন শেষে বর্তমান সরকার আমলে বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সহায়তায় দল ও এলাকার উন্নয়নে সামাজিক কাজ করে যাচ্ছি। সভায় তিনি সকলের সহযোগীতা কামনা করেণ।