The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে অস্ত্রসহ ডাকাত আটক

বিজয়নগরে ডাকতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বাদশা মিয়া (৩৫) কে আটক করেছে পুলিশ।

সে উপজেলার বীরপাশা গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর ফাঁড়ির উপ পরিদর্শক মো: আব্দুছ সুলতানের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার গভীর রাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি ব্রীজের কাছে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে একটি পাইপগান ও দুটি কার্তুজসহ বাদশাকে আটক করে এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায় ।এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য তার বিরুদ্বে একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Exit mobile version