The voice of Brahmanbaria || Local news means the world is

বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে পৃথিবী হাতের মুঠে এসেছে এবং মানুষ ঘরে বসে সুবিধা পাচ্ছে: মোকতাদির চৌধুরী এমপি

মো,জিয়াদুল হক বাবু: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও (সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন বর্তমান প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে হবে এবং বিজ্ঞান পৃথিবীকে প্রযুক্তির মাধ্যমে হাতের মুটে নিয়ে আসছে ।এখন মানুষ ঘরে বসে মোবাইলের মাধ্যমে সব কিছু করতে পারে।তাই শিক্ষার্থীরা বিজ্ঞান মনস্ক হলে সমৃদ্ধ হবে প্রজন্ম-সুফল পাবে দেশবাসী।

তিনি আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মোকতাদির চৌধুরী এমপি আরও বলেন, আ.লীগ সরকার তথ্যপ্রযুক্তির মাধ্যমে সকল সেবা জনগনের দৌঁড়গোড়ায় পৌঁছে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য তনয় ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর মাধ্যমে। যার সুফল আমরা ভোগ করছি। তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে ঘরে বসেই জনগন সরকারি সকল সেবা নিতে পারছে। তিনি বলেন, বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করতে এই আয়োজন ভূমিকা রাখবে। বিজ্ঞানের তত্ত্ব ও তথ্য হাতে কলমে কাজের মাধ্যমে বিষয়ের স্পষ্ট ধারণা অর্জন করা। শিক্ষার্থীদের বৈজ্ঞানিক আবিষ্কারে উৎসাহিত করতে হবে। তিনি অংশগ্রহণকারীদের উদ্ভাবনী শক্তির আরও উৎকর্ষ সাধনের জন্য বেশি বেশি করে কাজ করার আহ্বান জানান।

উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী (সাথী), জেলা পরিষদ সদস্য সৈয়দা নাখলু আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এবছর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল বসে এবং বিভিন্ন বিষয়ে প্রদর্শনী দেখানো হয়।

Exit mobile version