The voice of Brahmanbaria || Local news means the world is

বিজিবির অভিযানে ফেনসিডিল, হুইস্কি এবং গাঁজা উদ্ধার

18-3-2016
জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজা এবং ৩৩ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিজিবি-১২।

ভোর ৬টা নাগাদ আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে হাবিলদার মোঃ আব্দুল মালেক এর নেতৃত্বে ১২০ বোতল ফেনসিডিল এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে আজমপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা। এছাড়া ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ী কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে একই উপজেলার আনোয়ারপুর এলাকা হতে দুপুর ২টায় ১২ বোতল বিয়ার হুইস্কি উদ্ধার করা হয়েছে।

অপরদিকে কসবা উপজেলার কাশিরামপুর এলাকায় দুপুর ১টায় নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২১ বোতল হুইস্কি জব্দ করেছে মঈনপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যগণ। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version