ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন বিজয়নগর মডেল প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মাইনুদ্দিন রুবেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)।
সোমবার বিকেলে উপজেলার সিঙ্গারবিল বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত মুক্ত আলোচনা সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি আশিষ সাহা (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক মো. কেফাইতুল ভূঞা (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ মো. বাইজিদ মিয়া (দৈনিক রূপালী বাংলাদেশ) এবং কার্যকরী সদস্য মাহমুদ হাসান সুমন (প্রতিদিনের বাংলাদেশ)।
মুক্ত আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা আরও কার্যকর করার আহ্বান জানান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য ও পেশাদারিত্ব বজায় রেখে বিজয়নগরের সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
