The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগর  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, আল জাবের (জাবেদ) এর প্রার্থীতা  ঘোষণা

বিজয়নগর প্রতিনিধি: আসন্ন বিজয়নগর  উপজেলা পরিষদ নির্বাচনে আল জাবের (জাবেদ) নিজেকে চেয়ারম্যান পদে  প্রার্থীতা ঘোষণা করেছেন।পারিবারিক সিদ্ধান্তের পরে আনুষ্ঠানিকভাবে   পত্তন ইউনিয়নের  মনিপুর গ্রামে এক পরামর্শ সভার মাধ্যমে সে নিজেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  অংশ গ্রহণ করার ইচ্ছা পোষণ করেন । এসময় এলাকার লোকজন তাকে সমর্থন দেন।
উক্ত পরামর্শ সবাই উপস্থিত ছিলেন আল জাবের (জাবেদ) এর বড় ভাই লিরিক গ্রুপের চেয়ারম্যান ও ঢাকাস্থ বিজয়নগর সমিতির সাধারণ সম্পাদক  সিআইপি মিয়া মোহাম্মদ সেলিম, পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল  ইসলাম,বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক, আল আমিন ভূঁইয়া, পত্তন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃদুধ মিয়া,বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রাজভী, সহ স্থানীয় কয়েক  শত লোক উপস্থিত ছিলেন।উপস্থিত সবাই আধুনিক বিজয়নগর গড়তে  আসন্ন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে আল জাবের (জাবেদ) কে  বিজয়ী করতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন।
Exit mobile version