The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে ২ কোটি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

বিজয়নগর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি), যার মূল্য প্রায় ২ কোটি টাকারও বেশি। (বুধবার, ৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করেন।

(বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, প্রসাধনী, সিগারেট ও চকলেট।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ২টায় বিজয়নগরের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল।

এসময় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৫৬১ পিস ভারতীয় শাড়ি, ৪ হাজার ৪৮৬ পিস প্রসাধনী, ৪ হাজার ৯০০ প্যাকেট সিগারেট ও ৯ হাজার ৭৮৪ পিস চকলেট জব্দ করা হয়।

তিনি জানান, চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকারও বেশি। এসব পণ্যসামগ্রী আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেয়া হয়েছে।

Exit mobile version