The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে শফিকুল ইসলাম কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিজয়নগর সংবাদদাতা : বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের  সভাপতিত্বে  ও আহমেদুর রহমান বিনকাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী সায়েদুল ইসলাম,সুজনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী হারিছুর রহমান, কলেজের বিদ্যুৎসাহী সদস্য মো:  ইজাজুর রহমান রাকিব, ওয়াসিম উদ্দিন প্রমুখ।

Exit mobile version