The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেলের পাঁচ আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ওই মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পাঁচজন আরোহী নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version