The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে বিএনপির ৯ নেতা কর্মী আটক

জিয়াদুল হক বাবু ঃ রবিবার বিজয়নগরে হরতালের নামে নাশকতার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৯ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল উপজেলা বিএনপির নেতা এনাম হোসেন প্রকাশ এনাম খাঁ (৩৫), পিতা-আইয়ুব আলী, গ্রাম-ইছাপুরা, মোঃ লোকমান মিয়া (৬০), পিতা-মৃত হাফিজুর রহমান সর্দার, গ্রাম -ইকরতলী, মোঃ হাবিব (৩৫), পিতা-মৃত শহিদ উল্যাহ, গ্রাম -পাইকপাড়া, মোঃ শাহিন মোল্লা (৪০), পিতা-মোঃ সলিম উল্যাহ, গ্রাম -বুধন্তী (ভৈরব বাড়ী), মাজুম খাঁ (৫৫), পিতা-মৃত হাজী জারা মিয়া, গ্রাম -বুধন্তী (খাঁ বাড়ী), মোঃ আকবর হোসেন (৩৭), পিতা-মোঃ তারা মিয়া, গ্রাম -জালালপুর, সবুজ মিয়া (৩৩), পিতা-মৃত আবদুল বারেক, গ্রাম -জালালপুর, আক্তার হোসেন (৩৫), পিতা-তারা মিয়া, গ্রাম-জালালপুর, হেলাল মিয়া (২৫), পিতা-মৃত আবদুল হাসিম, গ্রাম- জালালপুর (আদমবাড়ী)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, রবিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের শ্যামলীঘাট এলাকায় হরতালের সমর্থনে নাশকতার চেষ্টা কালে তাদেরকে আটক করা হয়।মহাসড়কে নাশকতার অভিযোগে পুলিশ বাদি হয়ে ৩৮ জনের নাম দিয়ে ও অজ্ঞাত সহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Exit mobile version