
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, আজ রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার শশুই এলাকায় সিলেট গামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিকের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয় ।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়ে হাইওয়ে পুলিশের কাছে দেওয়া হয়ছে।