The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে জশনে জুলুস এর র‍্যালী, ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ 

বিজয়নগর  সংবাদদাতাঃআজ বৃহষ্পতিবার  পবিত্র ঈদে মিলাদুন্নবী( সা:) উপলক্ষে বিজয়নগরে জশনে জুলুসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সকাল  থেকেই  উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন বিভিন্ন গাড়ি নিয়ে সজ্জিত হয়ে আসেন।এরপর সকাল ১০ টায়  ইসলামপুর থেকে বুধন্তি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ সায়্যিদুল ইসলাম ও খান্দুরা দরবার শরিফ এর পীরজাদা সৈয়দ যুবায়ের কামালের নেতৃত্বে  কয়েক হাজার লোকের  জশনে জুলুসের একটি র‍্যালী বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের বুধন্তি থেকে সাতবর্গ এলাকা পদক্ষিন করে ।
এসময় ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর থেকে বারিউড়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে প্রায় ১ঘন্টার উপরে   যানচলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ও বিজয়নগর থানা পুলিশের সহায়তায় গাড়ী চলাচল কিছুটা স্বাভাবিক হয়।এব্যাপারে খাটিহাতা হাইওয়ে পুলিশের ওসি  আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল ৯ টা  থেকেই লোকজন বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে জশনে জুলুসের র‍্যালীতে অংশ নেয়। এসময় ঢাকা সিলেট মহাসড়কে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল।পুলিশের সহায়তায় যানচলাচল কিছু সময়ের মধ্যে  স্বাভাবিক হয়ে যাবে।
Exit mobile version