The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে গাড়িচাপায় অজ্ঞাত যুবতীর মৃত্যু

বিজয়নগরে গাড়িচাপায় অজ্ঞাত এক যুবতীর (প্রায় ৩৫) মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের চান্দুরা পাম্পের সামনে সড়কে আহত অবস্থায় ওই যুবতীকে দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন যানবাহনটি দুর্ঘটনার জন্য দায়ী, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর নিহতের পরিচয় জানা যাবে।
Exit mobile version