
জানা যায়, আজ শনিবার সকাল ৮টায় উপজেলার বুধন্তী ইউপির সাতবর্গ বাজার এলাকায় স্থানীয়রা একটি পিকআপে গরুসহ ৪জন ব্যক্তিকে যেতে দেখে সন্দেহ করে। পরে স্থানীয়রা পিকআপটি আটকিয়ে পিকআপে থাকা ব্যক্তিদের গরুর মালিকানার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে তারা গরু মালিকানা নিয়ে সুদুত্তর না দিতে পারায় তাদের আটক করে স্থানীয় ইসলামপুর ফাঁড়ীর পুলিশকে অবহিত করিলে পুলিশ ফাঁড়ীর এস,আই হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান এসে পিকআপ ও চোরাই একটি গরুসহ ৪ চোরকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে। পরে খবর পেয়ে, সদর উপজেলার মইন্দ গ্রামের কৃষক আনছর আলী সকালে ইসলামপুর পুলিশ ফাঁড়ীতে গিয়ে উদ্ধার হওয়া গরুটি তার বাড়ি থেকে চুরি হওয়া গরু বলে নিশ্চিত করে।
বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান বলেন, পিকাআপ ও গরুসহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছেন বলে জানান।