The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোঃ জিয়াদুল হক বাবু : বিজয়নগরে ইসলামপুর আলহাজ্ব আমেনা বেগম দারুল কোরআান দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

রবিবার সকালে মাদ্রাসার হল রুমে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল গফুর মাষ্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খান মোহাম্মদ আশেক এলাহি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা কাজী হারিছুর রহমান, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান,ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ, মাদ্রাসার সুপার মাওলানা মোখলেছুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক, অভিভাবক সদস্য জজ মিয়া প্রমুখ।

Exit mobile version